Posts

বিশ্বকাপ ট্রফির ইতিহাস। চুরি যাওয়া বিশ্বকাপ ট্রফি।

Image
বিশ্ব ফুটবল ফেডারেশন FIFA এর অধীনে পৃথিবীর ২১১ টি দেশ একটি শিরোপার জন্য লড়াই করে। এ যাবত অনুষ্ঠিত বিশ্বকাপের ২০ টি আসরে ৮ টি জাতীয় দল এই ট্রফি জিতেছে।   এখন পর্যন্ত ৭৮ টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছে। এর মধ্যে ফাইনালে উঠেছে কেবল ১১ টি দেশ এবং তাদের মধ্যে কেবল ৮ টি দেশ শিরোপা জিতেছে। যে দেশগুলো বিশ্বকাপ জিতেছে তারা নিজেদের জার্সিতে তারকা চিহ্ন ব্যবহার করতে পারে। একেকটি তারকা একেকটি বিশ্বকাপ নির্দেশ করে। এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে।  ব্রাজিলের বিশ্বকাপ জার্সি, লোগো ও তারকা  এরপর জার্মানি ও ইতালি উভয়ে ৪ টি শিরোপা নিয়ে ২য় অবস্থানে আছে। উরুগুয়ে,  ফ্রান্স   ও আর্জেন্টিনা ২ বার  এবং ইংল্যান্ড  ও  স্পেন একবার করে বিশ্বকাপ জিতেছে। ১৯৩০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি দেয়া হত। প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নাম অনুসারে এই ট্রফির নামকরন করা হয়। এটি ৩.৮ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। ১৯৬৬ সালে প্রদর্শনীর জন্য রাখা অবস্থায় ট্রফিটি চুরি হয় যদিও এক সপ্তাহের মধ্যেই একটি ...